Showing posts with label DP. Show all posts
Showing posts with label DP. Show all posts

Friday, June 3, 2016

DP on Tree

ফেসবুক এ ব্লগ লিখা বা কনটেস্ট করার সুবিধার্থে অনেকের সাথে কথা হয় । অনেকবারই অনুরোধ ছিল DP on tree নিয়ে যেন লিখি । Quora তে অনেক ভাল একটা পোস্ট আছে IIT Haydrabad এর ( লিঙ্ক ) যেইটা পড়লেই আসলে হয় , এইখানে অনেক variation নিয়ে লিখা হয়েছে । শুধু এই পোস্ট না উনাদের Data Structure এবং Graph Theory এর উপর অনেক ভাল কিছু পোস্ট আছে যা ফলো করা উচিত যারা সিরিয়াস কনটেস্ট করছে বা করতে চায় । IIT এর Threads এর পোস্ট এর পর আসলে DP on Tree এর উপর কিছু লিখার থাকে না তবুও অনেকের এর অনুরোধ ছিল যেন লিখি তাই আমার মত করে আমি বাংলায় একটা লিখার চেস্টা করছি।

DP on tree এই নামই বা কেন ? আসলে tree উপর ডিপি চালানো হয় বলে এই নাম । এইটা কোন ক্যাসিক্যাল প্রবলেম না মানে প্রবলেম এর উপর এর সল্ভ ট্যাকনিক ভিন্ন হইতে পারে ( একই রকম সল্যুশন প্যাটান নাই তবে কমন কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে ) । যেহেতু ট্রি এর উপর ডিপি , লিফ নোড থেকে সহজেই ডিপেন্ডেন্সি মেইনট্যান্ট করা সম্ভব । প্রবলেমগুলার সলুশ্যন ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিকাশন রিলেশনের মাধ্যমে বের করতে সুবিধা হয় । ট্রি এবং রিকারশন ডিপি এইখানে ৩টা কমন জিনিস দেখা যায় ।

     ( ১ ) Base Case , leaf node এ থেকে কিছু হয় ।
     ( ২ ) parent node এর dp value তার child node or grand-child corresponding grand-child এর উপর নির্ভর করে ।
    ( ৩ ) রিকারশন ডিপি হওয়ার পরও যেহেতু ট্রি একটা নোড এর কল একবারই হয় , অনেক ক্ষেত্রেই memorization লাগে না ( yes !!! you read it right !!! ) normal dfs call এর মাধ্যমেই হয়ে যায় ।কারণ ট্রি বলে পার নোড এ একবারই কল হয় । দরকারে binary-search করা লাগতে পারে । তবে ডিপি মানেই সাব-প্রবলেম টাস্ক , এক নোডের রেজাল্ট তার চাইল্ড এবং গ্রেন্ড চাইল্ডের উপর নির্ভর করে ।

এখন আমরা কিছু প্রবলেম এর সল্যুশন ট্যাকনিক দেখার চেস্টা করব ।

PT07X - Vertex Cover :

DP on Tree এর ব্যাসিক প্রবলেম হিসাবে বুঝার জন্য কিভাবে tree dp গুলা কাজ করে এইটা খুবই ভাল একটা প্রবলেম । এই প্রবলেম এ আমাদের বলছে আমাদের একটা ট্রি এর edge list দেওয়া হবে আমাদের minimum node set নিতে হবে যাতে সবগুল edge এর কোন না কোন একটা end point থাকে , দুইটা end point থাকলে প্রবলেম নাই কিন্তু একটা অবশ্যই থাকতে হবে ।

প্রবলেম সল্ভ এর সব থেকে একটা key point হইল এইটা ট্রি , মানে যে কোন নোডই কোন না কোন একটা edge এর end point হবে । অর্থাৎ যদি আমরা কোন নোডকে না নিতে চাই তাহলে অবশ্যই আমরা এর সাথে যত নোড কোন একটা edge connection এ আছে তাদেরকে অবশ্যই নিতে হবে না হইলে আমাদের শর্ত মানা হবে না । যদি নেই তাহলে তার সাথে যে যে সব নোড edge connection এ আছে তাদেরকে নিতেই হবে এমন শর্ত আর থাকে না তাই তাদের কোনটি নিয়ে বা না নিয়ে minimum set টাই আমারা নিব ।





উপরের কোন এ dp[ ( node_number ) ][ 0 ] means করে এই নোডটা না নিয়ে এবং dp[ ( node_number ) ][ 1 ] means করে এই নোডটা নিয়ে কি কি পাওয়া হচ্ছে সেট ।

Anniversary party :

এই প্রবলেমটা অনেক মজার এবং  basic DP on tree বুঝার জন্য অনেক ভাল একটা প্রবলেম । এইখানে n জন মানুষকে একটা পার্টিতে দাওয়াত দিতে  হবে , এবং প্রতিটা মানুষ এর পার্টিটা জমাইয়া রাখার কিছু রেটিং পয়েন্ট আছে । আমাদের নরমাল লাইফে এ দেখা যায় কিছু মানুষ জন আছে যারা অনেক মজা করতে পারে , তারা কোন অনুষ্ঠানে থাকলে সবাই অনেক মজা পায় আবার কেউ কেউ অনেক গম্ভীর তাদের থাকা না থাকা একই ব্যাপার , আবার কেউ কেউ অনেক রাগী তারা না থাকলেই ভাল ।  এইখানে আরো একটা শর্ত দেওয়া আছে । যেহেতু এইটা একটা প্রতিষ্ঠানের পার্টি  এইখানে কোন বস তার ইমেডিয়েট জুনিওর থাকলে ঐ পার্টিতে যায় না , জুনিওর এর ক্ষেত্রেও একই । মানে হইল হয় বস থাকবে না হয় জুনিওর থাকবে বা কেউই থাকবে না । আমাদের এমনভাবে পার্টি করার জন্য সবাইকে দাওয়াত দিতে হবে যেন পার্টিটা সব থেকে বেশী মজার হয় ।

উপরের প্রবলেমটার মত এই প্রবলেমও বেস কেইজ দুইটা । dp[ employee_number ][ 2 ] ;

dp[ employe_number ][ 0 ] ; // যদি কারেন্ট ইমপ্লোয়ি প্রেজেন্ট থাকে , তাহলে পার্টিতে হাইস্ট 'conviviality rating' কত হইতে পারে , dp[ employee ][ 1 ] ; // যদি তিনি না থাকেন তাহলে কি হইতে পারে।

এইখানে যখন আমরা dp[ employee_number ][ 0 ] নিয়ে নিব তখন অবশ্যই তার ইমেডিয়েন্ট জুনিওর 'U' হলে ও অবশ্যই নেওয়া যাবে না , কিন্তু ইমেডিয়েন্ট জুনিওর 'U' না নিয়ে যা পাওয়া গেছে তা এড হবে । কারণ এতে কোন প্রবলেম নাই ।
যদি আমরা current employee কে না নেই তাহলে আমরা অবশ্যই জুনিওর কে নিয়ে বা না নিয়ে যেইটা সবথেকে বেশী হয় এইটা এড করব ।






এই প্রবলেম দুইটা DP on tree বুঝার জন্য অনেক ভাল প্রবলেম । সামনে আরো লিখার মোটিভেশন পাইলে কিছু hard dp on tree নিয়ে লিখার ইচ্চা আছে । 

Thursday, April 14, 2016

LIS and variation


LIS ( Longest Increasing Subsequence ) যখন আমাদের কোন লিস্ট দেওয়া হবে যার numerical value আছে প্রতিটা element এর এবং  এই লিস্ট থেকে আমাদের এমন একটা সাব লিস্ট নিতে হবে যেই সাব লিস্ট sequentially increasing order এ হবে ,  যদি আমরা এমন একটা সাব লিস্ট নেই যেইটার length আমাদের all possible chosen sub list এর মধ্যে বৃহত্তর তাহলে সেই সাব লিস্টটাকে LIS বলে । যদি উদারণ দেই , ( 3 , 4 , 1 , 8) যদি আমাদের লিস্ট হয় তাহলে { 3 } , { 4 } , { 1 } , { 8 } , { 3 , 4 } , { 4 , 8 } , { 1 , 8 } , { 3 , 4 , 8 } এইগুলো আমাদের all possible sub list যা increasing order এ আছে এদের মধ্যে { 3 , 4 , 8 } এই লিস্ট এর length সবথেকে বৃহত্তর তাই এইটা আমাদের LIS ।

LIS বের করার জন্য যেহেতু একটা single element এর value ( LIS length ) তার আগের element গুলার উপর নির্ভর করে , LIS কে তাই dynamic programming algorithm ( DP ) বলা যায় । আমার কাছে LIS সবথেকে সহজতর (বুঝার জন্য) ডায়নামিক প্রোগ্রামিং আল্গরিথম । তবে প্রোগ্রামিং কনটেস্ট এ খুব কমই আমরা সরাসরি কোন প্রবলেম পাব যেখানে খালি LIS বের করতে  বলছে । আমাদের অনেক প্রবলেম সল্ভ করতে হবে যেখানে দৃশ্যমান বা অদৃশ্যমান LIS লুকাইয়া থাকবে । এই লিখাটার উদ্দেশ্য হচ্ছে LIS এর সব ধরণের ভ্যারিয়েশন এর একটা প্রাথমিক ধারণা তুলে ধরা ।  

LIS এর সব থেকে naive solution হচ্ছে O(n^2) । আমরা যদি LIS বের করতে চাই প্রাথমিক ভাবে সব element এর LIS length 1 দিব , তারপর iterate করে current element এর অবস্থান থেকে এর আগের সব element এর মধ্যে দেখব কোন element টা আমাদের current element থেকে ছোট বা সমান ( ক্ষেত্রে বিশেষ এ , অনেক সময় বলাই থাকে কোন duplicate element থাকবে না  ) যদি এমন কোন element পাই তাহলে check করে দেখব আমাদের current element এর LIS ভ্যালু আপডেট করা যায় কিনা , এইভাবে আমারা সব element এর LIS ভ্যালু পেয়ে যাব এদের মধ্যে যার ভ্যালু ম্যাক্সিমাম এইটাই আমাদের LIS ।





অনেক ক্ষেত্রেই O(n^2) solution আমাদের জন্য খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে যদি দেখা যায় আমাদের 10^5 or 10^6 সংখ্যক element এর জন্য LIS বের করতে বলা হচ্ছে তাহলে আমাদের টাইম লিমিট দেখে আরো better কিভাবে আমরা LIS  পাব তা নিয়ে ভাবতে হবে। LIS এর একটা ছোট এবং ফাস্ট একটা সলুশ্যন হচ্ছে C++ এর বিল্ট ইন set ব্যাবহার করে nlg(n) এ সল্ভ করা । তবে এইখানে বলে রাখা ভাল যদি আমরা যদি set use করি তাহলে এইখানে duplicate কোন ভ্যালু LIS এ থাকবে না ।



আমরা একটা উদারন দিয়ে বুঝতে পারি এইটা কিভাবে কাজ করে । ধরি { ১ , ৩ , ২ , ৪ } হচ্ছে আমাদের প্রাথমিক লিস্ট । স্বাভাবিকভাবে আমরা প্রথম element থেকে সামনে আগাবো । প্রথমে আমরা ১ আমাদের সেট এ পুশ করি , তাহলে set এর length হচ্ছে ১ । যদি তা একটা নরমাল array এর সাথে compare করি ( 0 index starting ) তাহলে LIS নামক array এর 0 index এ আছে ১ , এবং যখন আমরা find operation টা করছি  এর মাধ্যমে আসলে আমরা ১ যেখানে আছে এর index খুঁজে বের করছি । যেহেতু ১ এখন ০ নাম্বার ইনডেক্স এ আছে তাই আমরা it value এখন ০ পাব , এখন যদি  এর ভ্যালু ১ বাড়িয়ে দেখি ১ নাম্বার ইনডেক্স এর কোন অস্তিত্ব LIS array তে নাই বা ১ এই হচ্ছে আমাদের সর্বশেষ ভ্যালু যদি আমরা ১ পর্যন্ত প্রাপ্ত সব ভ্যালুকে sorted আকারে দেখি । তারপর ৩ set এ insert করার পরও আমরা একই অবস্থা পাব । তখন { ১ , ৩ } হবে আমাদের set array । কিন্তু যেহেতু set এ সর্ট আকারে সব ভ্যালু থাকে যখন ২ insert হবে আমাদের set array হবে { ১ , ২ , ৩ } এখন যখন আমরা find দিয়ে ২ এর অবস্থান খুজব আমরা পাব ১ নাম্বার ইনডেক্স এবং এর থেকে ১ পজিশন বাড়িয়ে দেখলাম যেমন এখন ২ , ২ নাম্বার ইনডেক্স এর অস্তিত্ব আছে , যাতে আছে ৩ । এর মাধ্যমে আমরা বুঝি আমরা এমন কোন কিছু পেয়েছি যেটার মাধ্যমে আমাদের set array এর length বেড়েছে কিন্তু element টা শেষ পজিশনে আসেনি । অর্থাৎ আমাদের প্রাপ্ত LIS হয়তো আপডেট হবে না কিন্তু এর একটা পজিশনে আমারা কম value এর কিছু insert করতে পারি যা পারে হয়তো আমাদের জন্য পরে লাভবান হতে পারে , তাই আমরা ৩ রিমুভ করে দিব । ফলে set array হবে { ১ , ২ } , এরপর যখন ৪ insert হবে আমাদের set array হয়ে যাবে { ১ , ২ , ৪ } । এইখানে ৩ রিমুভ যদি নাও করতাম তাহলেও তো অনেক এর কাছে লাগতে পারে { ১ , ৩ , ৪ } এমন কিছু পাইতাম যা লেংথ ও ৩ যা এই লিস্ট এর জন্য হাইস্ট । কিন্তু যদি আমাদের লাস্ট element , ৪ না হয়ে ৩ হত তাহলে ??? তাহলে কিন্ত ৩ এর পর কোন আপডেট লেংথ পেতে পাইতাম না , তাই যখনই কোন পজিশনের জন্য আপডেট ভ্যালু পাওয়া যাবে আপডেট করাটা জরুরী ।

এইভাবে কোড অনেক ছোট হচ্ছে কিন্তু একটা প্রবলেম থেকে যায় এইখানে duplicate ভ্যালু allow না । অনেক এর মনে হতে পারে তাওলে আমরা multiset use করব । আইডিয়া ঠিক আছে multiset duplicate value allow করলেও কিন্তু find আসলে lower_bound হিসাবে কাজ করে যখনই কোন duplicate value পাবে তার পজিশন এর জন্য ঠিক ভাবে কাজ করবে না ।  আমাদের তাই upper_bound ব্যাবহার করতে হবে find এর বদলে । multiset এবং সাথে upper_bound করে আমরা duplicate value এর জন্যও LIS পেয়ে যেতে পারি ।

এখন আমরা LIS দ্বারা কিছু ইন্টারেস্টিং প্রবলেম এর সলুশ্যন ট্যাকনিক দেখব ।

LIS দিয়ে আমরা classical DP problem LCS সল্ভ করতে পারি এবং মজার ব্যাপার হচ্ছে better time limit এ । একটা প্রবলেম দিয়ে দেখি এইটা ।

XMEN
প্রবলেমটাতে আমাদের আমাদের একটা লিমিট N দেওয়া হবে এবং ( 1 - N ) পর্যন্ত দুইটা list দেওয়া হবে এদের মধ্যে থেকে আমাদের common longest sequence এর length বলতে হবে । classical LCS problem , কিন্তু লিস্ট length ( 10^5 )  পর্যন্ত হতে পারে এবং এর জন্য যদি আমারা LCS দিয়ে ট্রাই করি ( O(N^2) ) solution এর জন্য TLE পেয়ে যেতে পারি যা আমরা প্রায় nlg(n) এ LIS দিয়ে করে ফেলতে পারতাম । এই কাজের জন্য আমরা যেকোন একটা list কে base list ধরে ( 1 - N ) পর্যন্ত ভ্যালুর জন্য কিছু dummy value( serial number of that set ) সেট করব যার উপর আমরা যদি অপর লিস্ট এর উপর LIS করি তাহলে আমরা LCS পেয়ে যাব । ব্যাপারটা কিভাবে সম্ভব হবে আমারা একটা টেস্ট কেইজ দিয়ে দেখি । ধরে নিলাম আমাদের দুইটি sequence হচ্ছে { ৪ , ২ , ১ , ৩ } এবং অপরটা হচ্ছে { ১ , ৪  , ২ , ৩ } । যদি আমরা প্রথমটাকে আমাদের বেস ধরি তাহলে ,
৪ -> ১
২ -> ২
১ -> ৩
৩ -> ৪

যদি এই ভ্যালু গুলা দিয়ে সেকেন্ড লিস্টটা রিপ্লেস করি তাহলে { ১ , ৪ , ২ , ৩ } হয়ে যাবে { ৩ , ১ , ২ , ৪ } যার মধ্যে যদি LIS দেখি { ১ , ২ , ৪ } হচ্ছে আমাদের বৃহত্তর sequence যা { ৪ , ২ , ৩ } আমাদের LCS দুইটা sequence এর মধ্যে ।





এমন একটি প্রবলেম হচ্ছে 10635 - Prince and Princess ।

Looking for a Subsequence

এইটা অনেক ভাল একটা প্রবলেম LIS এর উপর । এইখানে আমাদের LIS sequence ও  print করতে হবে , যদি কোন কারনে টাই হয়ে যায় তাহলে আমারা সব সময় left পজিশন এর ভ্যালু নিব । টাই প্রিন্ট এর ব্যাপারটা যদি না থাকত তাহলে আমরা খুব সহজেই হয়তো stack বা list বা vector কোন কিছুতে ভ্যালুগুলো রেখে তা প্রিন্ট করে ফেলতে পারতাম । একটা মজার ব্যাপার দেখি যেকোন LIS sequnce এ যদি আমরা value invert করে দেই তা LDS হয়ে যায় ( Longest decreasing sequence ) যদি LDS কে reverse order represent করি তাহলে কিন্ত্ আমরা আমার LIS order পেয়ে যাই । এইটা একটা fact .যেমন মাইনাস মাইনাস গুন করলে আমরা পজিটিভ কিছু পাব । আমরা তাই reverse order এ LDS করব যা আমাদের প্রতিটা পজিশন এর জন্য LIS এর ভ্যালু দিবে ( অবশ্যই reverse order এ ) । যা থেকে খুব সহজেই আমরা আমাদের sequence print করতে পারি বা দেখতে পারি এমন কোন sequence possible কিনা ।







এই লিখাটা এইখানেই শেষ । কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বা আমাকে সরারসি ফেসবুক , ইমেল এ যোগাযোগ করলেই হবে :)

Friday, March 25, 2016

Dp part - 4

DP নিয়ে আমার আগের লিখাগুলা পাওয়া যাবে এই লিঙ্ক এ । এই পোস্টে কিছু কমন ডিপি সল্যুশন নিয়ে আলোচনা করছি ।


nth premutation :

এই প্রবলেম এ বলা হয়েছে আমাদের একটা string দেওয়া হবে আমাদের এই string এর nth permutation ভ্যালু কত হবে তা বলতে হবে । যদি তা সম্ভব না হয় আমাদের "impossible" প্রিন্ট করতে হবে । এইখানে n এর ভ্যালু হতে পারে ২^৩১ । এইখানে একটা জিনিস দেখি আমরা string এর সাইজ হতে পারে হাইস্ট ২০ লেটারে এবং সব যদি ভিন্ন ভিন্ন লেটার হয় তাহলে পারমুটাশেন সম্ভব হত n! বা ২০! । যা অনেক বড় মান , আমরা যদি built in function,  next_premutation ব্যাবহার করে যাই তাহলে এইটা সম্ভব হবে না । এখন প্রবলেমটাকে ছোট করার জন্য আমরা corner-case চিন্তা করতে পারি । প্রথম এ আছি impossible case এ , কখন কখন impossible হবে । আমরা সহজেই লেটার ফ্রিকিউয়েন্সি কাউন্ট করে দেখতে পারি আমাদের দেওয়া string থেকে কতটা permutation possible , যদি এর মান আমাদের nth value এর মান এর থেকে কম হয় আমরা সহজেই  বলে দিতে পারি যে nth-value string পসিবল না পাওয়া । এইটা আমরা permutation এর ব্যাসিক ফরমুলা থেকে পেতে পারি ।

         ( size_of_the_string ) ! / ( frequency_of_every_letter_in_that_string ) ! ......... ( 1 )

এখন মেইন পার্ট । আমারা এখন nth-value পসিবল string এর কিভাবে আমরা এই  ভ্যালুটা পাব দেখব । আমরা কোন পজিশনে কোন লেটার বসিয়ে , এই লেটার এই পজিশনে বসবে এবং  এর জন্য কতটা permutation হতে পারে তা আমরা সহজেই ( ১ ) ইকুয়েশন থেকে পেয়ে যেতে পারি । যদি এর মান আমাদের nth_value এর চেয়ে কম হয় তাহলে আমরা বুঝব আসলে এই লেটার টা এইপজিশনে বসবে না আমাদের ফাইনাল string এর যদি বসত তা হলে এর জন্য মান nth_value এর সমান বা বেশি হত । কথাগুলা অসংলগ্ন লাগতে পারে একবারে পড়লে । একটা example এর মাধ্যমে দেখলে সহজ হয়ে যাবে  ।

Say string : abc , আমাদের বলতে হবে  এর ৬ষ্ঠ পারমুটেশনের স্ট্রিংটা কি ?

যদি 'a' final string এর ফাস্ট লেটার হত তাহলে আমরা 'a' কে প্রথম পজিশনে বসিয়ে b এবং c থেকে আরো 2টা পারমুটেশন পেতে পারতাম । ( abc , acb ) , কিন্তু তা ৬ এর চেয়ে কম অর্থাৎ আমরা বলতে পারি 'a' প্রথম পজিশনে বসিয়ে আমরা আমাদের ফাইনাল string পাব না । এখন 'b' কে যদি প্রথম পজিশনে বসাই তাহলে আমরা 'b' কে বসিয়ে আরো দুইটা পারমুটেশন পাব a and c এর জন্য । ( bac , bca ) , যেহেতু 'a' এর পর 'b' আসে তাই 'a' জন্য ও মানগুলা এইখানে যুক্ত হবে । টোটাল ২ + ২ = ৪ < ৬ অর্থাৎ 'b' বসিয়েও আমরা আমাদের ফাইনাল string টা পাব না । এখন 'c' এর জন্য দেখা যাবে একই ভাবে ৪ + ২ >= ৬ তাই ফাইনাল string এর প্রথম লেটার আমরা নিশ্চিত ভাবে বলতে পারি 'c' বসবে ,  এবং 'c' বসানোর মাধ্যমে আমরা 'a' এবং 'b' বসানোর জন্য মান গুলা আমাদের ফাইনাল স্ট্রিং থেকে বাদ দিয়ে পারি । এইভাবে প্রতিটা পজিশনের জন্য আমাদের ক্যালকুলেশন করে বুঝতে হবে কোন লেটারটা বসবে ।

কোড

Be Efficient :

এই প্রবলেম এ বলা হয়েছে আমাদের n টা নাম্বার এবং আরো একটা নাম্বার m দেওয়া হবে । আমাদের বলতে হবে এই nটা নাম্বার এর মধ্যে কতগুলা নাম্বার consecutive sequence  m দ্বারা বিভাজ্য । যেমন যদি n = 3 এবং m = 3 হয় এবং n sequence numbers :  3 , 6 , 9 তাহলে মোট ..
{ 3 } , { 3 , 6 } , { 3 , 6 , 9 } , { 6 } , { 6 , 9 } , { 9 } এই  ছয়টি নাম্বার m = 3 দ্বারা বিভাজ্য ।

এইখানে একটা important point হচ্ছে m <= 10^5 . এইটা এইজন্য important আমরা তাহলে নিশ্চিতভাবে বলতে পারব যে consecutive number এর sequence এর mod value কখনই 10^5 থেকে বড় হবে না , যা আমরা কোন array তেও store করে রাখতে পারি । এইখানে কিছু key observation আছে এই consecutive mod value নিয়ে । যদি প্রথম নাম্বার এর জন্য mod value আসল ১ , আবার দেখা গেল প্রথম ৩টা নাম্বার নিয়ে mod value হচ্ছে ১ এবং আমারা যদি  প্রথম ৫টা নাম্বার নিয়েও একই ১ পাই  তাহলে আমরা দেখব যে প্রথম ২ - ৩ নাম্বার অবশ্যই m দ্বারা এবং একই ভাবে ২-৫ এবং ৪-৫ consecutive number গুলা m দ্বারা বিভাজ্য হবে । এইটা একটা example এর মাধ্যমে দেখলে ক্লিয়ার হবে ।

say n = 5 , m = 3 , n sequence numbers are : 1 , 2 , 1 , 1 , 2 । তাহলে { 2 , 1 } , { 2 , 1 , 1 , 2 } , { 1 , 2 } m = 3 দ্বারা ভাগ হবে । consecutive result এর জন্য mod value এর সাথে সাথে আমরা এড ভ্যালু বাড়িয়া আমাদের answer এর সাথে যোগ করব , কোন নাম্বার নিজেও একা m দ্বারা বিভাজ্য হতে পারে বলে mod = 0 , এর নাম প্রথমে ১ করে রাখব ।

কোড ঃ




Wednesday, September 16, 2015

Digit Dp


Digit Dp এইখানে নামের সাথে এর কাজ এর মিল আছে , যখন কোন র‍্যাঞ্জের নাম্বারের মধ্যে পার ডিজিট নিয়ে কাজ করতে হয় , যেমন আমাদের একটা নাম্বারের র‍্যাঞ্জ দিয়ে দিল L - R আমাদের বলতে হবে এই র‍্যাঞ্জের মধ্যে  যতগুলা নাম্বার পসিবল তাদের মধ্যে কত গুলা ০/১ আছে বা কতগুলা নাম্বার Palindrome বা কতগুলা নাম্বার কোন নিদিষ্ট নাম্বার দ্বারা ভাগ যায় ।

এই  ধরনের প্রবলেম যখন আমরা দেখব যখন পার পজিশন নিয়ে কাজ করতে হচ্ছে এবং অবশ্যই ডিজিট এর উপর ( ০ - ৯ ) এই ধরনের প্রবলেমগুলা ডিপি সল্যুশন পসিবল ( অবশ্যই অবশ্যই নাম্বার থিউরী  সল্যুশন / ফর্মুলা থাকতে পারে কিন্তু যারা ম্যাথমেটেসিয়ান না কোডার তাদের জন্য এই ট্যাকনিক জানা দরকার যার মাধ্যমে আমারা আমাদের উত্তর পেতে পারি ) । ডিজিট নিয়ে কাজ করতে হয় বলে Digit dp বলা হয় ।

প্রবলেম এর উপর নির্ভর করে আমরা আমাদের সুবিধা অনুয়ায়ী state নিয়ে কাজ করব । তবে কিছু ব্যাপার প্রায় সব প্রবলেম এই কমন থাকে , নিদিষ্ট রেঞ্জ নিয়ে কাজ করতে হয় বলে কিছু state , current_digit_position , is_current_position_is_the_starting_position or not , is_greater _then_left_range_value or not , is_less_then_right_range_value or not এমন । এইগুলা প্রবলেম এর উপর নির্ভর করে আমরা ঠিক করে নিব ।

যারা ডিপি রিলেশন , base_case কি , state কি , কিভাবে ভ্যালুগুলা different হয় , memorization কি এইগুলার সম্পর্কে ধারণা আছে তাদের জন্য digit dp solution বুঝতে পারা কঠিন কিছু না । যারা এখনও এইগুলা clear ভাবে বুঝতে পারে না তাদের জন্য আমার সাজেশন হল কিছু non classical dp ( নিজে নিজে recursion relation বের করে করা ) করা তাহলে dp relation বুঝতে সুবিধা হবে । আমি এইখানে দুইটা digit dp এর প্রবলেম এর সল্যুশন প্রসেস আলাপ করছি । problem solving শিখার সবথেকে ভাল উপায় ।

How Many Zeroes?

এই প্রবলেম এ বলা হইছে আমাদের একটা নাম্বারের রেঞ্জ দেওয়া হবে । আমাদের বলতে হবে এই র‍্যাঞ্জের মধ্যে যতগুলা নাম্বার আছে এতে কতগুলা ০ আছে ।

এখন আমরা দেখি এই প্রবলেম এর জন্য আমাদের state কতগুলা হবে । অবশ্যই একটা state হবে position । position বলতে আমরা পার digit বুঝাইতেছি । যদি 123 আমাদের কোন একটা নাম্বার হয় তাহলে 0 number position এর এ আছে ৩ , ১ নাম্বার পজিশনে আছে ২ এমন । এইখানে একটা জিনিস বলে রাখা ভাল আমরা reverse order নিয়ে কাজ করব ।  মানে হইল আমরা ১ নাম্বার পজিশন বলতে বুঝব  123 এর 1 কে ।  এর অনেক সুবিধা আছে , যেহেতু আমরা highest digit position থেকে start করছি তাহলে আমাদের পক্ষে সহজ হবে কোন নাম্বার বড় কি ছোট এইটা নির্ণয় করা । ধরা যাক আমরা ১ নাম্বার পজিশনে কিছু বসালাম না এর মানে হইল আমরা 2 , 3 নাম্বার পজিশনে  এ যাই বসাই তা অবশ্যই আমাদের রেঞ্জ নাম্বার থেকে ছোট হবে । যদি ১ নাম্বার পজিশনে  ১ বসাইয়া আসি তাহলে আমাদের একটা লিমিট থাকবে দুই নাম্বার পজিশনে নাম্বার বসানোর জন্য । আমরা শুধু মাত্র ১ , ২ নাম্বার  digit ২ নাম্বার পজিশনে বসাতে পারি , নতুবা নাম্বারটা বড় হয়ে যাবে । তাহলে আমরা আমাদের dp solution এর জন্য এইটা বুঝতে পারতাম আমাদের দুইটা state লাগবেই । ( ১ ) পজিশন ( ২ ) কারেন্ট পজিশনে এর নাম্বারটা আমাদের র‍্যাঞ্জ থেকে ছোট কিনা ( এইটক একটা 2 space এর boolean flag নিয়েই করতে পারি ) ।
এখন আরো একটা ব্যাপার দেখি আমরা যে পজিশনে আছি এইটা কি starting_position কিনা এইটা আমাদের জানা দরকার । কেন দরকার ? যদি starting_position হয় তাহলে আমরা ০ বসাতে পারব না ( শুধু মাত্র ১ digit এর নাম্বার বাদে , কোন নাম্বারের প্রথম ডিজিট ০ হতে পারে না ) । তাহলে আমাদের জন্য আরো একটা state গুরুত্বপূর্ণ । is_current_position_is_starting_position or not . আরো একটা state এর information আমাদের থাকলে সুবিধা হয় এইটা হল আমরা কতগুলা 0 বসিয়ে নাম্বারটা generate করছি । তাই আমাদের আরো একটা state হবে total_zero_so_far  । এই প্রবলেম এ আমাদের একটা রেঞ্জ দেওয়া হয়েছে আমরা এইখানে করব কি আমরা  0 - L ( left_range ) পর্যন্ত কতগুলা zero আছে তা count করবে যা আমরা 0 - R পর্যন্ত কতগুলা zero আছে তা থেকে বিয়োগ করে দিব ।



Investigation :

এই প্রবলেম এ আমাদের একটা র‍্যাঞ্জ ( L - R ) আর একটা নাম্বার k দেওয়া হবে আমাদের বলতে হবে এই র‍্যাঞ্জের মধ্যে কতগুলা নাম্বার K দ্বারা ভাগ যায় । এইখানে একটা boundary case আছে । রেঞ্জ হবে < 2^31 মানে হইল হাইস্ট ৯ ডিজিট এর কোন নাম্বার হবে । যদি K এর মান তাই 81 ( প্রতিটা ঘরে ৯ বসিয়ে আসলে হাইস্ট আমরা ৮১ এই পেতে পারি ) থেকে হলে আন্সার হল ০ । এইখানে নাম্বারটা যেমন K দ্বারা ভাগ যাবে যাবে , নাম্বারটা কি কি digit দ্বারা হচ্ছে তাদের যোগফল ও K দ্বারা ভাগ যাবে । এর মানে হইল অবশ্যই আমাদের দুইটা state হবে একটা নাম্বার এর reminder এর জন্য আর একটা digit গুলার sum এর reminder এর জন্য । অবশ্যই  পজিশন , এবং এখন starting_position কিনা এইগুলা তো আমাদের state থাকবেই । digit dp এর সব থেকে ভাল দিক হল এর সল্যুশন এখন straight forward .


প্র্যাকটিস প্রবলেম : 1 , 2

Saturday, August 29, 2015

DP part - 3


DP নিয়ে আগের লিখাগুলা এই লিঙ্কে পাওয়া যাবে ।

এই পোস্টেও কিছু interesting bitmask dp problem নিয়ে লিখার ইচ্ছা আছে ।

Can You win ?

এইখানে বলা হইছে তুমি তোমার বোনের সাথে  দাবা খেলতেছ কিন্তু খুব একটা পাত্তা পাইতেছ না ।তোমার শুধু মাত্র রাজা আর একটা ঘোড়া বাকি আছে ।   তোমার বোন তার প্রিয় " ‘panju muttai" খাইতে একটু বাহিরে গেছে , এই সুযোগ একটু দুই নাম্বারি করার । তুমি n টা মুভে যদি তোমার বোনের pawn ( 'p' small p , its important . this cause me 2/3 WA ) বাদে অন্য power ( capital 'P' ) খেয়ে ফেলতে পার তোমার ঘোড়া দিয়ে তুমি জিতবা । তোমারে দাবা বোর্ড এর কারেন্ট অবস্থা বলা হইছে তোমাকে বলতে হবে তুমি জিততে পারবা কি পারবা না ।

*** পাওয়ার এর সংখ্যা ১-৮ ( যখনই লিমিট কম থাকবে তখন আমাদের জন্য ভাল , আমরা একে bitmask এ ফালাইতে পারি না হয় state বাড়াইয়া দিতে পারি )

লিমিট কম তাই আমরা সহজেই bitmask করতে পারি । আমি 4টা state এ করছিলাম । কারণ x_position < 8 , y_position < 8 , maximum_move <= 64 , mask <= ( 1 << 8 ) । টোটাল ( 8 * 8 * 64 * ( 1 << 8 ) ) == 1048576 । প্রাথমিক ভাবে আমরা আমাদের ঘোড়ার পজিশন থেকে স্টার্ট করব । তারপর দেখব আমাদের যে মাক্সিমাম মুভ দেওয়া আছে এর মধ্যে আমরা সব গুলা পাওয়ারকে খেয়ে ফেলতে পারব কি না । যদি পারি তাইলে "Yes" না হবে "No" । এইখানে আমরা আমাদের কারেন্ট পজিশন থেকে যে সব পজিশনে পাওয়ার আছে তাতে কত মুভে যাওয়া যায় এইটা বের করার জন্য bfs() চালাব ।


Headmaster's Headache :

এই প্রবলেমটা অনেক ভাল কিন্তু বিরক্তিকর ইনপুট এর প্রবলেম । এই প্রবলেম এ বলা হইছে একজন হেড মাস্টার তার স্কুল এর জন্য কিছু শিক্ষক নিয়োগ এর আবেদন পেয়েছেন , যা থেকে তিনি কাউকে কাউকে নিয়োগ দিতে পারেন । স্কুল এ n টা সাবজেক্ট পড়ানো হয় । হেড স্যার চান যেন সব সাবজেক্ট এ কমপক্ষে দুইজন টিচার থাকেন , স্কুল এ কিছু পারমানেন্ট টিচার আছেন যাদের নিদিষ্ট বেতন দেওয়া হয় এবং তারা কিছু নিদিষ্ট সাবজেক্ট পড়ায় । এখন নতুন আবেদন করা শিক্ষকদের নিয়ে বা না নিয়ে হেড স্যার কিভাবে বিদ্যালয়ের খরচ ( মানে শিক্ষকদের বেতন দিতে পারেন , এইখানে বলে রাখা ভাল যারা পারমানেন্ট তারা অবশ্যই থাকবেন ) মিনিমাম করতে পারেন যেন অবশ্যই প্রতিটা সাবজেক্ট এ কমপক্ষে দুইজন টিচার থাকে ।

এইখানে সাবজেক্ট সর্বমোট থাকতে পারে ৮টা , লিমিট যেহেতু অনেক কম তাই আমরা এই প্রবলেমটাকে bitmask করতে পারি । এখন আমাদের state কয়েকটা হবে । যেহেতু পারমানেন্ট টিচার অবশ্যই থাকবে এইটা আমাদের বিবেচনার ব্যাপার না । আমাদের বিবেচনার ব্যাপার যারা আবেদন করেছেন । অবশ্যই একটা state হইল যারা আবেদন করেছেন তাদের সংখ্যা ( সর্বমোট ১০০ জন আবেদন করতে পারেন ) । এখন  প্রতিটা সাবজেক্ট দুইজন করে টিচার পড়াবে যা বুঝার জন্য আমরা দুইটা mask রাখতে পারি । mask1 এর কোন পয়েন্ট ১ থাকা মানে ১ জন টিচার আছেন যা এ সাবজেক্ট টা পড়ান । mask2 এর কোন পয়েন্ট ১ থাকা মানে ২ জন টিচার আছেন যা ঐ সাবজেক্ট পড়ান । আমরা যখন দেখব ( mask1 == ( 1 << total_sum ) - 1 && mask2 == ( 1 << total_sub ) - 1 ) ) এই কন্ডিশন টা ট্রু হচ্ছে মানে আমরা সব সাবজেক্ট এ কমপক্ষে দুইজন টিচার আছে তা পেয়েগেছি । ইনপুট এর বিশাল প্রবলেম আছে  এই প্রবলেম এ । এর বাদে আর কোন বিশেষ দিক নেই । straight forward bitmask dp এর প্রবলেম ।




Anagram Division 

এই প্রবলেম এ আমাদের বলা হইছে আমাদের একটা string ( s )  আর একটা নাম্বার ( d ) দেওয়া হবে । আমাদের বলতে হবে স্ট্রিংটা দ্বারা কয়টা নাম্বার এরকম করা যায় যা আমাদের এই নাম্বার d দ্বারা ভাগ যাবে ।

এই প্রবলেমটা ততক্ষণ পর্যন্ত কঠিন লাগতে পারে যতক্ষণ পর্যন্ত আমরা bitmask dp এর কথা ভাবি না । এইখানে বলা আছে স্ট্রিং এর লেন্থ হবে হাইস্ট ১০ ( যা খুব ভাল bitmask এর জন্য ) এবং d এর মান হাইস্ট হবে  < ১০০১ যাও অনেক ভাল । আমরা চাইলেই dp[ ( 1 << 10 ) ][ 1005 ] খুব সহজেই declear করতে পারি । এইখানে একটা উল্লেখ্য ব্যাপার আছে । যেহেতু permutation জড়িত , একই position main initial string এর different position same digit বসিয়েও আমরা একই নাম্বার তৈরি করতে পারি যা হবে ডুপলিকেট । ধরি আমাদের দেওয়া হল ০০০ স্ট্রিং । এইখানে bitmasking এ আমরা শুধু মাত্র position check করি । first index এ তার initial index এর 1  , 2 , 3 rd সব পজিশনের ভ্যালু বসেই কল হয় । কিন্তু আমাদের এই প্রবলেম এর জন্য আমাদের এই চেকটাও রাখতে হবে , আমরা যদি first index এ initial index এর 1 st position এর 0 বসাই তাহলে বসতে পারে initial string থেকে 2 , 3rd position এর ০ আমরা ১ নাম্বার পজিশনে বাসাব না । কারণ বসালে একই জিনিস দুই/আরও  বেশিও হতে পারে বসবে যা ডুপলিকেট অনেক কিছু তৈরি করবে । এর জন্য আমরা লোকাল ফ্লাগ array ( size 10 is good ) ব্যাবহার করব ।



Monday, August 24, 2015

DP trick - Knuth's optimization

কিছু classical dp problem আছে "cutting rod" এর মত যেখানে আমাদের একটা গ্রুপ এর মধ্যে ম্যাস্কিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হয় । প্রবলেমগুলাতে এই ধরনের recursion relation থাকে
if l is the left part and r is the right part of the interval then

dp[l][r] = min( dp[l][r] , d[l][m] + dp[m][r] ) + Inp[l][r] ;

এই প্রবলেমগুলাকে আমরা l থেকে r এ যে কোন mid point ধরে o( n ^ 3 ) এ যেখানে n হচ্ছে আমরা রডটাকে কতটা ভাগে ভাগ করতে পারি প্রবলেমটা সল্ভ করতে পারি , যা লিমিট একটু বড় হলে TLE দিবে । এই ধরনের প্রবলেম সল্যুশনে আমরা knuth's optimization technique use করতে পারি এতে code এর run time O ( n ^ 3 ) থেকে কমে এসে O ( n ^ 2 ) হয়ে যায় ।

তবে তা ব্যাবহার করা যাবে যদি নিচের দুইটা শর্ত বজায় থাকে ।


  1.  quadrangle inequality
    Inp[ a ] [ c ] + Inp [ b ] [ d ] <= Inp[a][d] + Inp[ b ][ c ] where a <= b <= c <= d
  2. monotonicity  
         Inp[b][c] <= Inp[a][d] where a <= b <= c <= d 

যদি সহজে বলি আমাদের পার্টিশন পয়েন্ট গুলা শর্ট হিসাবে থাকবে ( ছোট থেকে বড় )

আমরা একটা প্রবলেম নিয়ে এইটা কিভাবে এই ট্যাকনিক এ সল্ভ করা যাবে এইটা দেখি ।
Breaking Strings :

এই প্রবলেম এ একটা string কে কিভাবে break করলে সব থেকে মিনিমাম খরচে করা যাবে তা বলতে হবে । এইখানে string এর breaking point গুলা কি কি তা দেওয়া হয়েছে । এইখানে যে কোন পয়েন্ট এ ব্রেক করার সময় টোটাল কত lenght এর পার্ট থেকে এইটা ভাঙ্গছে এইটাই হচ্ছে এর cost ।

এর সমাধানে কোন পার্ট l - r এর জন্য এর mid[l][r] হচ্ছে এই পয়েন্ট যেখানে l - r  ভাঙলে সব থেকে কম হবে । যেহেতু middle point monotonously  end point এর উপর নির্ভর করে তাই
 mid[ l ][ r - 1] <= mid [ l ][ r ] <= mid [ l + 1 ][ r ] এইটা বজায় থাকবে । এইখানে আমরা l to r এর জন্য mid point update করতে থাকব mid[l][r-1] & min[l+1][r] এর পার্ট থেকে কারণ অবশ্যই best mid point ( partioning point ) হবে mid[l][r-1] <= our_target_partitioning_point <= mid[l+1][r ] for l - r interval .


প্রতিটা starting l এর জন্য আমরা চেক করে দেখছি যার জন্য m বার iteration লাগছে । run time  O( m ^ 2 ) .
প্রবলেম : 1
Reference Link : here

Wednesday, June 24, 2015

Light OJ ( DP part - 2 )


এইটা এই সিরিজের দ্বিতীয় লিখা । এই পর্বে কিছু  interesting problem এর solution process নিয়ে লিখার চেস্টা করতেছি ।

Lighted Panels :::

এই প্রবলেম এ আমাদের একটা লাইট প্যানেল এর অবস্থা দেওয়া  হয়েছে , কোন অবস্থার '*' এর মানে হচ্ছে লাইট জ্বলে আছে , '.' মানে হচ্ছে লাইটা নিভে আছে । আমাদেরকে মিনিমাম মুভে প্যানেল এর সবগুলা লাইট জ্বালাতে হবে । এইখানে যখন কোন পয়েন্ট  toggle করা হয় ( মানে এইটা যে অবস্থায় আছে জ্বলা থাকলে নিভা , নিভা থাকলে জ্বলে উঠবে ) ঐ পয়েন্ট এর সাথে adjacent যে পয়েন্টগুলা থাকে ( diagonal সহ ) তারাও toggle করবে। 


  • যে কোন প্রবলেম solution process বের করার একটা way হচ্ছে constrain গুলা চেক করা । শুধু মাত্র ইনপুট এর লিমিট দেখেই আমরা কোন সল্যুশন প্রসেস চিন্তা করা শুরু করব আবার কোন প্রসেস চিন্তা করা বাদ দিব ।  এইখানে Row <= 8 and Column <= 8 দেওয়া আছে । স্বাভাবিক ভাবেই  লিমিট কম হলে আমাদের জন্য ভাল । আমরা যদি dp solution develop করতে চাই তাইলে মনের খুশী মত state ও বাড়াইয়া ফেলতে পারব যেটা লিমিট অনেক বড় হইলে সম্ভব হইত না । 
  • এই প্রবলেমটা যদি দেখি আমরা যখন কোন পয়েন্ট toggle করি তাহলে কি হবে আমরা যে row তে আছি তার আগের row এবং পরের row এর আমরা যে column এ আছি তার আগের column এবং পরের column নিয়ে কাজ করব । অর্থাৎ আমরা যদি row wise করে লাইটগুলা জ্বালাতে থাকি তাহলে আমাদের main concern হইল আগের column , এখন যে column এ আসি এ column এবং পরের column নিয়ে । একই জিনিস column wise করে এগানোর জন্য প্রযোজ্য । তবে আমরা row wise solution process টা দেখব । 
  • আমারা আমাদের solution process develop করব row wise , একটা জিনিস দেখি আমরা যখন যে row নিয়ে কাজ করছি এই row এর information তার আগের row এবং পরের row এর উপর নির্ভর করে । তাই কোনভাবে আমি এখন যে row তে আসি তার কিঅবস্থা ( মানে কোন কোন পয়েন্ট জ্বলে আসে কি নিভে আসে ) যে row থেকে আসলাম তার কি অবস্থা ছিল এবং যে row তে যাব তার কি অবস্থা আছে আমাদের তা জানা থাকা দরকার । 
  • এই প্রবলেম এর একটা ভাল দিক ছিল এইখানে লিমিট অনেক কম । লিমিট কম থাকলে আমরা অনেক state নিয়ে ভাবতে পারি খুব একটা difference হয় না । যেহেতু আমরা row wise কাজ করতেছি অবশ্যই আমরা কোন row তে আসি তা একটা state , আমরা যে row থেকে আসলাম তার কি অবস্থা ( কোন কিছু যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন কোন পজিশনের লাইট কি অবস্থায় আছে ) , এবং এখন যে অবস্থায় আসি তার কি অবস্থা আমাদের জানা থাকতে হবে । মানে এই ইনফরমেশনগুলা আমাদের state এ থাকা লাগবে । এখন কোন লাইট জ্বলে আসে কি নিভে আসে তা আমরা খুব সহজেই বিট  দিয়ে বুঝতে পারি , যেহেতু column highest হতে পারে ৮টা তাই আমাদের শুধুমাত্র ( ১ << ৮ ) সাইজের কোন state থাকলেই আমরা বুঝে যাব কোন  কোন পজিশনে কি কি আছে । তাই আমাদের dp table হবে । dp [ number_of_row ] [ bit_position_of_previous_row] [ bit_position_of_current_row ] অর্থাৎ dp[ 8 ] [ ( 1 << 8 ) ] [ ( 1 << 8 ) ] . আসলে তাইলে আমাদের লাগতেছে  8 * ( 1 << 8 ) * ( 1 << 8 ) == 524288 size এর dp array । 
  • আমাদের ক্যালকুলেশন এর জন্য আমাদের পরের row ও দরকার হবে এইটা আমরা কোথায় পাব । আমরা প্রথমেই ইনপুট নেওয়ার সময় একটা array তে রেখে দিতে পারি কোন কোন লাইট এখন জ্বলে আসে ।  
  • যে  row তে আসি এর প্রতিটা combination করে আমরা আমাদের store value গুলা change করে দেখব । এর জন্য আমরা subset mask use করতে পারি । যেহেতু column এর highest limit 8 .তাই ( 1 << 8 ) == 256 খুব সহজেই আমরা আমাদের dp এর ভিতর তা চালাতে পারি । 
  • যখন আমরা নেক্সড row তে যাব যদি না আমরা প্রথম কলামে থাকি তাহলে অবশ্যই আমাদের sure করতে হবে আমাদের আগের row এর সবগুলা লাইটা জ্বালানো আছে ( যদি না থাকে তাহলে আর কোন ভাবেই ঐ লাইটাকে আর জ্বালানো সম্ভব হবে না  কিন্তু প্রথম রো থেকে এই জন্যই যাব কারণ আমি দ্বিতীয় রো থেকেও প্রথম রো এর সব লাইট নিভাতে পারি । ) ।

    কোড :
এই প্রবলেমটা আমরা itterative ভাবেও  করতে পারি , subset mask এর মাধ্যমে ।

Tiles (II) :
এইটা একটু বিরক্তি কর bitmask প্রবলেম । আমাদের ছয়টা বিভিন্ন সাইজের টাইলস দেওয়া আছে । আমাদের বলতে হবে এই বিভিন্ন টাইলজ দিয়ে ( n x m ) সাইজের একটা গ্রীড কতভাবে পূরণ করা যাবে । দুইটা বোর্ড different হবে যদি এদের মধ্যে কোন cell এর কালার different হয় ।

  • ইনপুট লিমিট এ দেওয়া দেওয়া আছে ( 1 <= n , m <= 100 but min( n , m ) <= 8 ) । এর মানে হইল row , column এর মধ্য যে কোন একটা 8 এর চেয়ে কম হবে । এইটার একটা ব্যাপার হইল আমরা চাইলে এই কম পার্টটাকে বিট করে ফেলতে পারি । এইখানে Row/Column দুইটার যে কোনটাই হইতে পারে । যেহেতু আমরা জানি না কোনটা হবে আমরা ধরে নেই column এর পার্টটাতে আমরা বিটমাস্ক করব কিন্তু Row ও হইতে পারে । যদি Row <= 8 হয় তাহলে আমরা given array এর Row এবং Column part টা swap করে দিব । মানে যা input এ ছিল আমাদের column এইটা কে আমরা Row ভ্যালু করে ফেলব  । মানে যদি Row = 8 , Column = 100 হয় তাহলে আমাদের Row হয়ে যাবে ১০০ এবং column হয়ে যাবে ৮ । 
  •  এই প্রবলেমটার সাথে আগের প্রবলেম এর মিল আছে । আমরা যদি given tiles গুলা দেখি প্রতিটাই দুইটা row করে নিয়ে হচ্ছে । অর্থাৎ কোন tiles বসবে কি বসবে না এই জন্য আমাদের কাছে কমপক্ষে দুইটা row এর ইনফরমেশন থাকতে যাবে । 
  • আমরা যখন কোন tiles বসাতে যাব আমাদের দেখতে হবে আমরা এখন যে Row তে আসি তার পরের Row এর যে সব column নিতে টাইলসটা হবে তা খালি আছে কিনা । 
  • আমরা column ফিল করতে করতে next column এ আগাব এবং যেহেতু দুইটা curmask ও nextmask নিয়ে কাজ করছি অবশ্যই আমরা যখন সব Row ফিল করে ফেলব তখন nextmask অবশ্যই ০ থাকবে । 
  • এই কাজটা একটু বিরক্তিকর কারণ আমাদের অনেক চেক রাখতে হবে । সবগুলা tiles নিয়ে ফিল করার জিনিসটা আমরা একটা backtrack function এর মাধ্যমে করতে পারি । এইখানে যেহেতু আমরা column এর basis এ ফিল করব ( backtrack এ ) আর লিমিট যেহেতু কম আমাদের খুব একটা বেশী কল হবে না ।
  • এইখানে রেজাল্ট কে 2^64 mod করে দিতে বলা হইছে তাই আমরা unsigned long long int use করব ।  
কোড :
Software Company :
এই প্রবলেমটা binary search + dp এর । এইখানে একটা software company এর কথা বলা হইছে । তারা দুইটা প্রোজেক্ট শেষ করবে । n জন employee এর ইনফমেশনে দেওয়া আছে তাদের কত মিনিট করে নেয় দুইটা প্রোজেক্ট এর এক unit কাজ করতে । কোন প্রোজেক্ট সম্পূর্ণ শেষ করতে m unit কাজ কমপ্লিট করতে হবে ।

  • এই প্রবলেমটা খুব সম্ভত বুঝাটা এইটা binary search এ হবে এইটাই সব থেকে কঠিন পার্ট । তারপরের কাজ খুব সহজ । আমরা যেকোন একটা employee নিয়ে ও যদি একা দুইটা কাজ করত তাহলে কত সময় লাগতকে high ধরে lower_bound binary seach করব । দেখব lowest কত value এর জন্য আমাদের কাজ দুইটি সম্পূর্ণ করা যাবে । 
  • 3 state এর normal dp , current_employee_number , work_left_for_first_one , work_left_for_second_one . এইখানে লিমিট দেওয়া আছে ( 1 <= n , m <= 100 ) তাই আমাদের dp[101][101][101] size এর dp দিয়েই হয়ে যাবে । 
  • কোড

এই সিরিজের আরো কয়েকটা লিখা ইচ্ছা আছে , যদি লিখার মোটিভেশন বজায় থাকে । ধন্যবাদ পড়ার জন্য ।

Sunday, June 14, 2015

Light OJ DP ( part - 1 )


এই জিনিসটা নিয়ে লিখার ইচ্ছা অনেক দিনের । কিছু তেমন জানি না বলে সাহস করে লিখা হয় নাই । লাইট ওজিতে অনেক ইউনিক আইডি এর অনেক ভাল প্রবলেম আছে । স্বাভাবিক ভাবে আইডিটা জানা না থাকার কারণে অনেক প্রবলেম সল্ভ হয় না । ইচ্ছা আছে এই প্রবলেমগুলার সল্যুশন ট্যাকনিক নিয়ে লিখার ।  এই পোস্টে  লাইট ওজির ডিপি প্রবলেম গুলাকে আরো একটু ক্যাটেগরাইজ করে রাখার ইচ্ছা আছে । সামনের সিরিজগুলাতে সল্ভ ট্যাকনিক নিয়ে লিখা হবে ( যদি কোন ভাবে লিখার মোটিভেশন পাই :p )

বিশেষ কিছু ডিপি ট্যাকনিক আছে , যেমন ( LCS , LIS , MCM , Digit DP , 0/1 knapsack , Bit Mask , min vertex,  Expected Value , N Queen type এমন ) . এইখানে প্রবলেম আইডি ধরে এমন ক্যাটেগরিতে ফেলার চেস্টা করছি ।  যেহেতু অনেক প্রবলেম এই আমার সল্ভ নাই এখনও এমন অনেক কিছু নিয়েই জানি না সব প্রবলেম করা সম্ভব হচ্ছে না । লিস্টটা আমি যথা সম্ভব আপডেট করতে থাকব । কোন প্রবলেম এর ক্যাটেগরি ভুল থাকলে বা নতুন প্রবলেম এর ক্যাটেগরি সম্পর্কে কমেন্ট এ বলতে পারেন ।

Bit Mask :::  
1011 ,  1018 ,  1021 ,  1037 ,  1057 , 1061 ( + N Queen ) , 1073 ( + KMP ) , 1086 ( +Euler trail )  .   1092 , 1119 , 1158  , 1228 , 1264 ( sub set mask ) ,  1270 , 1287 ( + Expected value ) , 1316 ( + Dijkstra ) , 1327 , 1406 ( subset mask ) ,

Binary Search ::: 
1170 , 1180 , 1360 ,

Coin Change ::: 
1079 , 1147 , 1226 , 1231 , 1232 , 1233 ,

Counting ::: 
1095 ,  1140 , 1170 ( + Binary search ) , 1302  , 1326  , 1329 , 1382

Digit DP :::  
1032 , 1068 ,  1140 , 1205 , 1394 ,

Edit Distance :::
1013 ( + LCS  ) , 1025 ,  1033 ,  1051 ,  1159 ( can be solved by suffix array ) , 1351 , 1420

Expected Value ::: 
1027 , 1030 , 1038 ,  1287 ( +  Bit Mask ) , 1364 ,


0/1 Knapsack ::: 
1017 , 1106 , 1125 , 1169 , 1200 , 1217 ,

KMP ::: 
1073 ( + Bit Mask ) , 1334 ,

LCS ::: 
1013 ( + Edit distance  ) , 1110 , 1157 ,

LIS ::  
1277 , 1421 .

MCM :::  

1031 , 1044 ,  1283 , 1302  , 1422

Min vertex Cover ::: 
1201 , 1230 ,

Non Classical :::  1004 ,  1036 , 1047 ,  1060 , 1071 , 1084 , 1105 , 1122 ,1134 , 1173 , 1191 , 1295 , 1345 ,

N Queen :::  
1005 ,  1061 ( + Bit Mask ) ,

Probability ::: 
1050 , 1064 ,

Space Reduction ::: 
1126 ,  1145

Subset Mask ::: 
1264 , 1406

DP on Tree :: 
1257 , 1382

Dp with BIT ::: 
1415